শনিবার , ১৫ জুন ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এমপি আজীম হত্যা মামলা তদন্তে কোনও চাপ নেই: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
Newsdesk
জুন ১৫, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলা তদন্ত নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, মামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। স্বাধীনভাবে আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। তদন্তে কারও কোনও হস্তক্ষেপ বা কোনও রাজনৈতিক চাপ নেই।

শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দফতরে কোরবানি ঈদে চামড়া সংগ্রহ, বিপণন, সংরক্ষণ ও সরবরাহে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঈদ উপলক্ষে নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, প্রতিবছর রাজধানী থেকে এক কোটি মানুষ বিভিন্ন অঞ্চলে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে যায়। তাদের ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি ঢাকাকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে। এবারও ঈদ উপলক্ষে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুলিশের যে নিজস্ব কার্যক্রম রয়েছে চেকপোস্ট, টহল। এই কার্যক্রমের সঙ্গে-যুক্ত হয়েছে ভবনের নিরাপত্তায় থাকা নিরাপত্তা কর্মীরা। তারা সমন্বয় করে আমাদের কাজ করবেন যাতে কোনও সমস্যা না হয়। আমরা জানি বাসা-বাড়ি, দোকান, অফিস খালি রেখে সংশ্লিষ্টরা ঈদের ছুটিতে যাচ্ছেন। সুতরাং সেগুলোর নিরাপত্তার দায়িত্ব পুলিশের।

চামড়া পাচারের বিষয়ে কমিশনার হাবিবুর রহমান বলেন, চামড়া যেন ঢাকা থেকে বের হতে না পারে সে জন্য প্রতিটি পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। গাবতলী থেকে বের হয়ে চামড়াবাহী গাড়ি হেমায়েতপুর পর্যন্ত যেতে পারবে। এরপর ঢাকা জেলা পুলিশের চেকপোস্ট থাকবে। হেমায়েতপুর পার হয়ে চামড়া যেন অন্য কোথাও না যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরের দেশের বিভিন্ন এলাকার চামড়া যেন সীমান্ত পার হয়ে বাইরে না যেতে পারে সে বিষয় জেলা পুলিশের প্রতি পুলিশ সদর দফতর থেকে আইজিপি নির্দেশনা দিয়েছেন। সব চামড়া যেন ঢাকামুখী হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশের সেই তৎপরতা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার

লস এঞ্জেলেস-এ বাঙালি সংস্কৃতির দীপ্তি ছড়াচ্ছেন সৈয়দ এম হোসেন বাবু

নিজের ভাষা-সংস্কৃতি রক্ষার মাধ্যমেই জাতি উন্নত জীবন পেতে পারে: প্রধানমন্ত্রী

নির্বাচন থেকে কেউ সরে গেলে তা প্রার্থীর ব্যর্থতা: জিএম কাদের

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প

দানা আঘাত হানতে পারে মধ্যরাতে, ১৪ জেলা জলোচ্ছ্বাসের আভাস

ঢাকাসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জ্বালানির বাড়তি খরচ সামলাতে আইএমএফের সঙ্গে আলোচনা এপ্রিলে