Wednesday , 3 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শিগগিরই বাজারে আসছে ‘পাটের চা’ : পাটমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 3, 2024 7:11 pm

নিজস্ব প্রতিবেদক :

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের কাছে শুভ সংবাদ দিতে চাই, আমরা এরইমধ্যে ‘রোজেলা টি’ ও ‘পাট পাতার চা’ নামের দুটি চা আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে রয়েছি। এই ‘রোজেলা টি’তে অনেক উপকার আছে।”

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘আমরা এগুলো শিগগিরই বাজারজাত করব, বাণিজ্যিক পর্যায়ে চলে যেতে পারব। এছাড়া, মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে ‘সোনালি ব্যাগ’ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ের মধ্যে বাজারে এনে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।’

নানক আরও বলেন, পাট গবেষণা ইনস্টিটিউট পলিথিনের বিকল্প আবিষ্কার করছে। সেটিও বাণিজ্যিকভিত্তিতে উৎপাদনে আনা হবে। আশা করছি সফল হবো। এক্ষেত্রে সফল হলে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাজার থেকে উঠিয়ে নেয়া হবে। পলিথিন এখন বাজারে এমনভাবে গেড়ে বসেছে যে, এটি মানবজীবনের জন্য খুবই ক্ষতিকারক। এ নিয়ে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গেও কথা বলেছি।
তিনি বলেন, ‘চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ ৮২টি পণ্য আছে, যা বহন করতে পাটের ব্যাগ ব্যবহারে সরকারের নির্দেশনা রয়েছে। আমরা খুলনা, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, নরসিংদী ও সিলেট সফর করে দেখেছি শতভাগ পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাটপণ্য রপ্তানি করতে হলে আমাদের দেশের পাট উৎপাদন আরও বাড়াতে হবে। আমরা সে জন্য সব চেষ্টা করছি। পাট উৎপাদন এলাকা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ক্ষেত্র বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি, পাটপণ্যেও বৈচিত্র্য আনতে চেষ্টা করা হচ্ছে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু

দ্রুত ন্যায় বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখাতে হবে : রাষ্ট্রপতি

কামরাঙ্গীরচরে ব্যবসায়ী নূর আলম হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

সাভারে বরখাস্ত এসপি কাফিসহ ৪১১ জনের বিরুদ্ধে মামলা

ভারত থেকে আমাদের দেশেও অনেক রোগী আসছে : স্বাস্থ্যমন্ত্রী

গোমস্তাপুরে ২ মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

আরেকটি অভ্যুত্থান হবে: সারজিস আলম

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৮

নেত্রকোনায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, এনসিপি নেত্রী কারাগারে