বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ করা প্রয়োজন

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন বলে জানালেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, “আমি ব্যক্তিগতভাবে চাই, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসতে পারবে না।”

অ্যাটর্নি জেনারেল বলেন, “৭০ অনুচ্ছেদের কারণে আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ প্রধানমন্ত্রীর হাতে চলে গিয়েছিল। এখন আমরা এমন বিচার বিভাগ চাই যে বিচার বিভাগ হবে জনগণের।”

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যরা কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বাধীনভাবে ভোট দিতে বা ‘ফ্লোর ক্রস’ করতে পারেন না। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, “কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-

(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা

(খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন,

তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।”

এই অনুচ্ছেদের কারণে জাতীয় সংসদেই পূর্ণাঙ্গ গণতন্ত্র চর্চার সুযোগ থাকছে না বলে অভিযোগ করেন অনেকেই। সে কারণে সংবিধান থেকে ৭০ অনুচ্ছেদ বাদ দেওয়ার দাবি বহু পুরানো।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল: ইসি সানাউল্লাহ

ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা

সাম্য হত্যার ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যের কমিটি

রেল দুর্ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা : রেলমন্ত্রী

সেনা মোতায়েন চেয়ে ইসির চিঠি

কোরবানির আগে চড়ছে মশলার বাজার

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ‘সামুদ্রিক সম্পদ’ আহরণ করুন: প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

সিয়াম হত্যায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে