Tuesday , 22 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কুষ্টিয়ায় ১৩২ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

প্রতিবেদক
Newsdesk
July 22, 2025 3:32 pm

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ৪৭ বিজিবি’র অভিযানে এক বছওে একশ’ ৩১ কোটি ৯৩ লাখ টাকা মুল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। বিষয়টি জানিয়েছেন বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিজিবি ৪৭ ব্যাটালিয়নের আয়োজনে মিডিয়া ব্রিফিং এ তথ্য জানানো হয়। মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন লে. কর্নেল মাহবুব মোর্শেদ।

তিনি বলেন, গত এক বছরে বিজিবি ৪৭ ব্যাটালিয়েনর অভিযানে পাঁচজন স্বর্ণ পাচারকারীসহ ৫ দশমিক ৩২১ কেজি সোনা, সাতজন আসামিসহ ছয়টি বিদেশি পিস্তল, তিনটি সিঙ্গেল সুটার পিস্তল, দুটি সিঙ্গেল শর্টগান, দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পাইপগান, নয়টি ম্যাগজিন, ৩২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

এছাড়া, এক বছরে ৯৩ জন চোরাকারবারীসহ নয় হাজার তিনশ’ ৭০ বোতল বিদেশি মদ, ৬৪ বোতল দেশি মদ, ১৫ হাজার চারশ’ ৩৩ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার সাতশ’ ৬৮ পিস ইয়াবা, ২৬ দশমিক ৪৩ কেজি হেরোইন, এক লাখ ৫০ হাজার আটশ’ ৩৬ পিস যৌন উত্তেজন ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১ দশমিক ৩২ কেজি কোকেন এবং চার কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ১২০ কেটি ৯৬ লাখ টাকা।

একইসঙ্গে ৪৭ বিজিবির যৌথ টাস্ক ফোর্স অভিযানে তিন হাজার পিস ইয়াবা, ১৭ হাজার চারশ’ ৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, এক হাজার পাঁচশ’ ৪৪ পিস অবৈধ কসমেটিস সামগ্রী, দুই হাজার আটশ’ ৮০ কেজি ভারতীয় বেহুন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার একশ’ ৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার নয়শ’ ৭০ কেজি কারেন্ট জাল, দুটি অবৈধ জাল তৈরির মেশিন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা।

মিডিয়া ব্রিফিং এ লে. কর্নেল মাহবুব মোর্শেদ আরো জানান, গত ৩১ মে এবং ২৬ জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ১৭জন বাংলাদেশিকে পুশইন করলেও পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে আর কোন পুশইন ঘটেনি।

অধিনায়ক আরো জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করার ফলে ঈদ উল আযহায় কোন গরু পাচার হয়নি। এছাড়া মাদক পাচারে সংশ্লিষ্ট কয়েকজনকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য বিজিবির উদ্যোগে মুলধনসহ দোকান করে দেওয়া হয়েছে। মাদক পাচার ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

ব্রিফিং এ তিনি নদী ও পরিবেশ রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশিয় জলজ পরিবেশবান্ধব জাল এবং মাছ ধরার সরঞ্জাম ব্যবহারের আহবান জানান।

ব্রিফিং এর আগে সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

গভীর রাতে সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পরিচালকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ অভিনেত্রীর

আশুলিয়ায় স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় করবে সরকার : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়লো বাস, ৬ জনের মৃত্যু

হাসিনার সেই ৪০০ কোটির পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি

মেট্রোরেলের সুদৃঢ় নিরাপত্তায় এমআরটি পুলিশের সঙ্গে কাজ করছে ডিএমপি

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম

আইনি ব্যবস্থা নিচ্ছেন শাবনূর