Friday , 15 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
August 15, 2025 4:43 pm

সুনামগঞ্জ প্রতিনিধি :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। সেনাবাহিনীর সদস্য সংখ্যা, পুলিশের বিন্যাসসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা- ঘোষিত সময়েই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারবো। রাজনৈতিক নেতাদের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে, আগামীতেও হবে। ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা ইউএনও মেহেদী হাসান মানিক প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য: সেতুমন্ত্রী

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’: তদন্তে স্পিকারের ৫ সদস্যের কমিটি

চট্টগ্রাম বন বিভাগে এফজি সমিতির দাপট: প্রধান বন সংরক্ষকের আশ্রয়ে বদলি বাণিজ্য, সিন্ডিকেট

মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহলের ঘোষণা চীনের

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৭ দিন পর লাশ উদ্ধার

একযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

কাল কারা অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢোকে দেখব : ঢাবি প্রক্টর

কাল কারা অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢোকে দেখব : ঢাবি প্রক্টর