Sunday , 2 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
March 2, 2025 8:39 pm

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার।

রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ পুলিশ লাইনসে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল, অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের।

রমজান মাসে দুই নারীর ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

সর্বশেষ - রাজনীতি