Saturday , 9 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পুলিশ সদস্যরা জীবন দিয়ে স্বাধীনতার চেতনা টিকিয়ে রেখেছে: আইজিপি

প্রতিবেদক
Newsdesk
March 9, 2024 3:03 pm

নিজস্ব প্রতিবেদক :

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ২০১৩-১৪ সালে এ দেশের উন্নয়নের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটি চক্র বা স্বাধীনতা বিরোধী চক্র চেষ্টা করেছিল। দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার একটি চক্রান্ত শুরু হয়েছিল। এ সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রেখেছে।

শনিবার (০৯ মার্চ) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে কনভেনশন হলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশকে একটি নিরাপদ জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ পুলিশ সব সময় অঙ্গীকারবদ্ধ। সম্প্রতি মারামারির ঘটনায় পুলিশ দক্ষতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। দেশের শান্তির প্রিয় জনগণসহ আন্তর্জাতিক অঙ্গনে অখণ্ড প্রশংসা অর্জন করেছে।

তিনি বলেন, অপরাধ দমনে পুলিশ বাহিনী এখন কার্যকর ভূমিকা পালনে সক্ষম। এই পুলিশ বাহিনী দেশের মানুষের আস্থার ঠিকানা। তারা যেকোনো ধরনের অপরাধে সক্ষমতা অর্জন করেছে। দিনে দিনে অপরাধের ধরন পরিবর্তনের কারণে নিত্যনতুন অপরাধের সংযোজন ঘটছে। তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন আছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (অর্থ) আবু হাসান মুহাম্মদ তারিক, র‌্যাব মহাপরিচালক (ডিজি) খুরশীদ হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

তহুরার হ্যাটট্রিক-সাবিনার জোড়ায় গোল উৎসব করে ফাইনালে বাংলাদেশ

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান

অক্টোবরে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫

ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের রহমান

পাবনায় হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

জাল দলিলে হাতবদল: বরিশাল সেটেলমেন্ট অফিসের আড়ালের গল্প

আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড করলে বিএনপিকে খেসারত দিতে হবে : হানিফ