Saturday , 15 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জনগণের নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না: আমীর খসরু

প্রতিবেদক
Newsdesk
March 15, 2025 10:11 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

জনগণ সমর্থিত সংসদ ও সরকার ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার বিকেলে চট্টগ্রামি নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। একেকটি দিন অতিবাহিত হচ্ছে, গণতন্ত্রহীন দেশ হিসেবে। যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই।’

তিনি বলেন, ‘জনগণের সমর্থনবিহীন কোনো দেশ সরকার, পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা চালায় না। তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকার। এটাই মূলশক্তি। এটার ওপর ভিত্তি করে পুলিশ, সরকারি কর্মকর্তারা চলে। তাই জনগণ সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনো দিনও সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিতে পারি, সকলে মিলে সেভাবে কাজ করব।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যে স্বাধীনতা আমরা পেয়েছি, অনেক ত্যাগ, জীবনের বিনিময়ে। এটা ধরে রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনার পতনের পরে দেশের মানুষের মনোজগতে যে বিশাল একটা পরিবর্তন হয়েছে। সেটা আমাদের ধারণ, অনুধাবন করতে হবে। সেই প্রত্যাশার পূরণের জন্য যার যার জায়গা থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে পাই, গণতান্ত্রিক দেশ যাতে পাই। ব্যবসা-বাণিজ্য বা বিভিন্ন পেশা, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পায়। একইসঙ্গে মেধানুযায়ী যাতে সবাই যেন সমান সুযোগ পায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে। একে অপরের প্রতি সহনশীল, শ্রদ্ধাশীল হতে হবে, সম্মানবোধ থাকতে হবে। আমাদের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও একে অপরকে সম্মান জানানো শিখতে হবে। তা না হলে শত সংস্কারেও কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলানো না যায়, কোনো সংস্কার কাজে আসবে না।’

তিনি বলেন, ‘একটি স্বাধীন স্বার্বভৌম দেশে যাতে নিজেদের মতো করে থাকতে পারি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্থক্য থাকবে, মতভেদ থাকবে, মতপার্থক্য থাকবে, এরপরও একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্পাদক ইঞ্জিনিয়ার খান মো. আমিনুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, এফইবি চট্টগ্রাম কেন্দ্রের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডিম নিয়ে কারসাজি, দুই কোম্পানিকে জরিমানা

প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরব: এএফপির সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনা

আওয়ামী লীগের ডিএনএতেই ফ্যাসিজম: আসিফ নজরুল

গত ১ বছরে প্রায় ছয়শ কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব

দায়িত্ব নিলেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার

ঢাকার সবকটি আসনে জামায়াত বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল

পররাষ্ট্রস‌চি‌বের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত তারেক রহমানের

ডেঙ্গু: আরও ৮ জনের মৃত্যু, ঢাকায় ৪

গুম-খুন-অপরাধে অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে সেনাপ্রধান কিছু বলেননি