শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

অবশেষে আবগারি (মদ) নীতি মামলায় দীর্ঘ ছয় মাস পর জামিন পেলেন ভারতের আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জামিন পেলেও এখনই তিনি তার কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আবগারি নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেফতার করেছিলো। একই অভিযোগে, ২৬ জুন তাকে গ্রেফতার করে সিবিআই।

এরপর গত ১২ জুলাই, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ইডি’র করা মামলায় কেজরিওয়ালকে জামিন দিলেও মুক্তি পাননি তিনি। একই অভিযোগে জুন মাসে সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করে।

শুক্রবার সকালে এক সংক্ষিপ্ত অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি সূর্য কান্ত কেজরিওয়ালের দুটি আবেদনের ওপর পৃথক রায় প্রদান করেন।

তবে তারা দুজনই মুখ্যমন্ত্রীকে অবশ্যই জামিন দিতে সম্মত হন। আদালতের আদেশ অনুসারে, জামিনে থাকাকালে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অনুমতি ছাড়া কেজরিওয়াল কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আবারো অন্তর্বর্তী সরকারের দপ্তর পুনর্বণ্টন

রোজায় মেট্রোরেলের নতুন সূচি, নেয়া যাবে পানি

বইমেলায় মবের আশঙ্কা নেই, সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা: ডিএমপির অতিরিক্ত কমিশনার

নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, সরকারকে তা গুরুত্বের সঙ্গে দেখতে হবে: রিজভী

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জুলাই মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১,০৭১ মিলিয়ন ডলার

পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, কঠোর অবস্থানে প্রশাসন

স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামানের সম্পদ জব্দ, ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বদলে গেল পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক