Monday , 6 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

প্রতিবেদক
Newsdesk
October 6, 2025 7:44 pm

 আন্তর্জাতিক ডেস্ক : 

এই তিন গবেষক মানবদেহে রোগপ্রতিরোধ ব্যবস্থার নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া উন্মোচন করেছেন— যা অটোইমিউন রোগ, ক্যানসার চিকিৎসা এবং ইমিউন থেরাপির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের কার্যপ্রণালী নিয়ে গবেষণার জন্য ২০২৫ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন— মেরি ই. ব্রানকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি।

আজ সোমবার (৬ অক্টোবর) সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এই ঘোষণা দেয়।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই তিন গবেষক ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সংক্রান্ত আবিষ্কারের জন্য পুরস্কৃত হয়েছেন। এই আবিষ্কার বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করেছে যে, শরীর কীভাবে তার নিজস্ব টিস্যুগুলোর ওপর আক্রমণ করা থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিরত রাখে। তাদের এ গবেষণা অটোইমিউন রোগ, ক্যানসার চিকিৎসা এবং ইমিউন থেরাপির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

নোবেল কমিটির চেয়ার ওলে ক্যাম্প জানান, তাদের আবিষ্কার রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে কাজ করে এবং কেন আমরা সবাই মারাত্মক অটোইমিউন রোগে আক্রান্ত হই না, তা বুঝতে সহায়ক হয়েছে।

শিমন সাকাগুচির গবেষণা প্রথমবারের মতো রেগুলেটরি টি-সেল এর ভূমিকা ব্যাখ্যা করে, যা শরীরের ইমিউন প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে। পরবর্তীতে মেরি ব্রানকো এবং ফ্রেড র‍্যামসডেল এই সেলের সঙ্গে সংশ্লিষ্ট ফক্সপিথ্রি জিন চিহ্নিত করেন— যা ইমিউন সিস্টেমের ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রাখে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের তিন দেশে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

জুলাই ঘোষণাপত্রের জন্য অংশীজনদের অভিমত নিচ্ছে সরকার : প্রেস উইং

বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : ওবায়দুল কাদের

রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের নোটিশ দেবে এনবিআর

গাজীপুরে ৫ খুন: পরকীয়া ও আর্থিক দ্বন্দ্বকে সামনে রেখে পুলিশের তদন্ত

বমি করে ছিনতাই চক্রের ‘গুরু’ চোরা স্বপন গ্রেফতার

বিওএ’র সভাপতি হলেন সেনাপ্রধান

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসের

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ

কলমাকান্দায় স্কুল ভবন নির্মাণে কোটি টাকার অনিয়ম, ঝুঁকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

Share via
Copy link