Tuesday , 30 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রতিবেদক
Newsdesk
June 30, 2026 2:21 pm

অপরাধচিত্র প্রতিনিধি (ফেনী) : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ জুন সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোসলেহ উদ্দিন জনি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভি বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘Jo NY’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিও ওঠে। খবর পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জনিকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম নোমান কালবেলাকে জানান, প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টটি আমাদের নজরে আসে। এ বিষয়ে আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় বা কোনো ব্যক্তির সম্মানহানি ঘটে— এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত নজরদারি রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ও সংযত থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

রাশিয়ার তেল সংরক্ষণাগারে হামলা চালাল ইউক্রেন

আ.লীগের ‘ঢাকা লকডাউন’ ঘিরে হোটেল-মেসে চলছে তল্লাশি, গ্রেপ্তার ৪৪

আমলাতন্ত্রের ওনারশিপ ছাড়া দেশে সংস্কার সম্ভব না

আবারও ‘বিধ্বংসী’ রূপে শাকিব খান!

অর্থ লুটকারীদের ছাড় দেয়া হবে না: অর্থ উপদেষ্টা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই রনির ব্যাংক হিসাব জব্দ

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা