Wednesday , 8 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে

প্রতিবেদক
Newsdesk
July 8, 2026 10:32 am

স্পোর্টস ডেস্ক :

সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার-ফাইনালের লাইনআপ। চমক জাগানিয়া পারফরম্যান্স যেমন হয়েছে, তেমনি রুদ্ধশ্বাস কিছু জয়ের দেখা মিলেছে শেষ ষোলোয়।

তীব্র গরমের মধ্যে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় গতবারের ফাইনালিস্ট ফ্রান্স। আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটি জিতেছে তারা, গোল করেছে মোট ১৪টি। এই ধাপের প্রথম ম্যাচে তিন আয়োজকের একটি কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয়বার কোয়ার্টার-ফাইনালে ওঠে মরক্কো।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ওঠে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। বদলি নেমে ৯১তম মিনিটে গোলটি করেন মিকেল মেরিনো।

শেষ ষোলোয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম। এই পর্বে ম্যাচে চার গোল করা একমাত্র দল তারা।

এই রাউন্ডে সবচেয়ে বড় চমক দেখায় ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দেয় ইউরোপের দলটি। ১১ মিনিটের ব্যবধানে গোল দুটি করে তাদের জয়ের নায়ক তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড।

শেষ ষোলোয় অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেও রুদ্ধশ্বাস লড়াইয়ে সহ-আয়োজক মেক্সিকোকে ৩-২ গোলে হারায় টমাস টুখেলের ইংল্যান্ড।

মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। পরের ১৩ মিনিটে তিন গোল করে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে আসরে টিকে যায় লিওনেল স্কালোনির দল।

এদিকেকলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইসরা।

কোয়ার্টার ফাইনালের সূচি

ফ্রান্স-মরক্কো, শুক্রবার (১০ জুলাই), রাত ২টা

স্পেন-বেলজিয়াম, শনিবার (১১ জুলাই), রাত ১টা

নরওয়ে-ইংল্যান্ড, রোববার (১২ জুলাই), রাত ৩টা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, সোমবার (১৩ জুলাই), সকাল ৭টা

সর্বশেষ - রাজনীতি