Saturday , 18 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. চট্রগ্রাম
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. ঝালকাঠি
  15. ঝিনাইদহ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম সোমবার দায়িত্ব নেবেন

প্রতিবেদক
Newsdesk
July 18, 2026 12:58 pm

অপরাধচিত্র ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামী সোমবার দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহাম। শুক্রবার দলের এক সম্মেলনে লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহত্তর ম্যানচেস্টারের সাবেক এই মেয়র দলীয় সংসদ সদস্য, ট্রেড ইউনিয়ন এবং তৃণমূলের ব্যাপক সমর্থন পেয়ে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। লন্ডনের টিইউসি সদরদপ্তরে আয়োজিত দলের বিশেষ সম্মেলনে অ্যান্ডি বার্নহামের নাম ঘোষণা করেন নীতিনির্ধারণী নির্বাহী কমিটির প্রধান শাবানা মাহমুদ, যিনি চ্যান্সেলর পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।
নেতৃত্ব গ্রহণের পর বার্নহাম বলেন, দেশ এখন একটি নতুন রাজনীতির জন্য অপেক্ষা করছে এবং এটিই লেবার পার্টির পরিবর্তনের শেষ সুযোগ। আমি এই দায়িত্বের জন্য প্রস্তুত। এ সময় দলীয় কোন্দল এড়িয়ে ঐক্যবদ্ধভাবে ‘নতুন ডানপন্থিদের’ পরাজিত করার আহ্বান জানান তিনি।
বার্নহাম বলেন, বিগত ঐতিহাসিক পরাজয় থেকে এই বিশাল বিজয়ের ভিত্তি কিয়ার স্টারমারই গড়ে দিয়েছিলেন। কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এখনও প্রকাশ না করলেও তিনি স্থানীয় পর্যায়ে ক্ষমতা হস্তান্তর, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং সরকারি আবাসন বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।
বাকিংহাম প্যালেসে স্টারমার ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার পর সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বার্নহাম। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে ভাষণের পর বিকেলে তিনি মন্ত্রিসভা গঠন করবেন, যদিও তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
বার্নহাম স্পষ্ট করেন, কনজারভেটিভদের নীতি ধার করা, রিফর্ম পার্টিকে টেক্কা দেওয়া বা গ্রিন পার্টির চেয়ে বেশি পরিবেশবাদী সাজার কোনো ইচ্ছা তাঁর নেই।

সর্বশেষ - রাজনীতি