অপরাধচিত্র ডেস্ক : বিএনপি সরকার জবাবদিহিতা নিশ্চিত করছে। যা বিগত ৫ মাসে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
১৮ জুলাই শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সরকারের পাঁচ মাস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে আলোচনা করছে সরকার।
সরকারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে অনেক অপপ্রচার চলছে। এ সময় এসব অপপ্রচারে প্রভাবিত হয়ে সত্যতা নিশ্চিত না করে খবর প্রকাশ করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।


















