Monday , 27 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে

প্রতিবেদক
Newsdesk
July 27, 2026 6:58 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, গত ২৩ মাসে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত ২ হাজার ৯৬৩টি হামলার ঘটনার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের সময় ঘটেছে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ মাসেই মোট হামলার ৭৩ দশমিক ৭ শতাংশ সংঘটিত হয়েছে।

সোমবার ২৭ জুলাই ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাস, ২০২৫ সালের পুরো বছর এবং ২০২৬ সালের প্রথম ছয় মাস মিলিয়ে ২৩ মাসের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এ সময়ের মোট ২ হাজার ৯৬৩টি ঘটনার মধ্যে ৭৩ দশমিক ৭ শতাংশই ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী পাঁচ মাসে। ওই সময় হামলার প্রধান লক্ষ্য ছিল সংখ্যালঘুদের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়।

সংগঠনটির দাবি, ২০২৫ সালে মোট ঘটনার ১৭ দশমিক ৬ শতাংশ এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৮ দশমিক ৭ শতাংশ ঘটনা ঘটেছে। তাদের ভাষ্য, ২০২৪ সালের শেষ পাঁচ মাসে সহিংসতার মাত্রা ২০২৫ সালের তুলনায় প্রায় ৪ দশমিক ২ গুণ বেশি ছিল। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ২৫৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় গণআক্রমণের পরিবর্তে লক্ষ্যভিত্তিক নির্যাতনের প্রবণতা বেড়েছে বলে দাবি করা হয়।

ঐক্য পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, মোট সহিংসতার প্রায় ৭০ শতাংশ ছিল বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা। প্রায় ১০ শতাংশ ঘটনা ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। এছাড়া প্রতি ২১টি ঘটনায় গড়ে একজন নিহত হয়েছেন এবং প্রতি ১০টি ঘটনার মধ্যে প্রায় একটি ছিল ধর্মীয় স্থাপনায় হামলা। সংগঠনটি অভিযোগ করে, ২০২৫ সাল এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে সহিংসতার মোট সংখ্যা প্রায় একই থাকলেও ২০২৬ সালে হত্যা, উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, হামলা-হত্যার হুমকি, নির্যাতন এবং উপাসনালয়ের জমি দখল বা দখলের চেষ্টার ঘটনা আগের বছরের তুলনায় বেড়েছে। News

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত তিন বছরের তুলনামূলক চিত্রে দেখা গেছে, মোট ঘটনার সংখ্যা কিছুটা কমলেও হত্যাকাণ্ড, নারী নির্যাতন, সম্পত্তি দখল এবং ধর্ম অবমাননার অভিযোগে হয়রানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সহিংসতার ধরন গণআক্রমণ থেকে লক্ষ্যভিত্তিক নির্যাতনে রূপ নিয়েছে বলে সংগঠনটি দাবি করেছে।

ঐক্য পরিষদের মতে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সহিংসতার সামগ্রিক সংখ্যা স্থিতিশীল থাকলেও প্রাণহানি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার হার উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সর্বশেষ - রাজনীতি