Sunday , 2 August 2026 |
শিরোনাম:

​উন্নয়নের সচিত্র অঙ্গীকারের আড়ালে ‘মরণফাঁদ’: আড়াই দশকে-ও বদলায়নি মির্জাগঞ্জের মানসুরাবাদ সড়ক

গভীর রাতে তরুণীর ঘরে আটক ছাত্র আন্দোলন নেতা, ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে

চিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপ মেলায় স্বামী গ্রেপ্তার

বিএনপি যদি “জিয়া ব্যবসা” করতে পারে আমরা কেন জুলাই ব্যবসা করতে পারব না, জানতে চান মাহমুদা মিতু

ভুটানি গরুর দুধ’ থেকে ‘আবাবিল পাখি’: জিনের বাদশার ফাঁদে গৃহবধূর ১০ লাখ টাকা গায়েব

​মৃত শিক্ষকের ইনডেক্স ও ব্যাংক হিসাব জালিয়াতি: ২০ বছর ধরে সরকারি বেতন তুলছেন জামায়াত নেতা!

ভারতীয় নাগরিকত্ব ও বৈধ নথি থাকার পরও পুশইন: সন্তান ও স্বদেশে ফিরতে সাইদা ফকিরের আকুতি

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. ক্রীড়াঙ্গন
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্রগ্রাম

চিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপ মেলায় স্বামী গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 11:30 am

অপরাধচিত্র ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক (ডেন্টিস্ট) সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে স্বামী সোহেল রানার জুতার মিল পাওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তে নতুন এই তথ্য সামনে আসার পর আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৩ আগস্ট সোমবার শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ আগস্ট শনিবার সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন।
৩০ জুলাই বৃহস্পতিবার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসা থেকে সারাহ রোকসানা পিনুর লাশ উদ্ধার করা হয়। প্রথমে পুলিশ জানায়, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে হত্যা করেছে।
তবে তদন্তে ঘটনাস্থলে একটি জুতার ছাপের সঙ্গে বাসা থেকে উদ্ধার করা সোহেল রানার জুতার মিল পাওয়ায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার দিন নিহতের মেয়ে স্কুল থেকে ফিরে মাকে খাটে অচেতন অবস্থায় দেখতে পায়।
বাবাকে খবর দেওয়ার পরও তিনি দ্রুত ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেননি। জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্ত্রীর প্রতি অসন্তোষের কথাও জানিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
৩১ জুলাই শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তার বোন প্রায়ই ফোন করে স্বামীর ভয়ে আতঙ্কিত থাকার কথা জানাতেন।

সর্বশেষ - রাজনীতি