Wednesday , 12 August 2026 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 10:18 pm

অপরাধচিত্র প্রতিবেদন : প্রচলিত রপ্তানি পণ্যের ওপর অতিনির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, আসিয়ান অঞ্চলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। এর মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি বৈশ্বিক হালাল বাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করা সম্ভব।
১২ আগস্ট বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম : বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এএসএম রেদওয়ানুর রহমানের স্বাগত বক্তব্যের পর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর।
প্যানেল আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেশন (লাইভস্টক) বিভাগের উপপরিচালক আকতার হোসেন এবং বিএসটিআইয়ের উপপরিচালক (হালাল সার্টিফিকেশন) এসএম আবু সাঈদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, হালাল অর্থনীতিকে শুধু খাদ্য ও পানীয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। খাদ্য, ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, অর্থায়ন এবং আন্তর্জাতিক সার্টিফিকেশন-সবকিছুর সমন্বয়ে এটি একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হয়ে উঠেছে। তিনি বলেন, রপ্তানি বাড়াতে হলে আগে দেশের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য দেশি-বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
বৈশ্বিক বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারকে বিনিয়োগ আকর্ষণের অন্যতম শর্ত উলে­খ করে মন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর রপ্তানি সুবিধা ধরে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ, পিটিএ ও ইপিএ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের রপ্তানি খাত দীর্ঘদিন ধরে তৈরি পোশাকনির্ভর। ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা ধরে রাখতে পণ্য ও বাজার-দুই ক্ষেত্রেই বহুমুখীকরণ জরুরি। হালাল অর্থনীতি এ ক্ষেত্রে বড় সম্ভাবনার ক্ষেত্র হতে পারে।
সাম্প্রতিক বৈশ্বিক প্রবণতাও সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ডিনারস্ট্যান্ডার্ডের সর্বশেষ বৈশ্বিক ইসলামিক অর্থনীতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হালাল অর্থনীতির প্রধান খাতগুলোতে মুসলিম ভোক্তাদের ব্যয় ছিল ২ দশমিক ৪৩ ট্রিলিয়ন ডলার, যা ২০২৮ সালে ৩ দশমিক ৩৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
কৃষি ও খাদ্য বাণিজ্যে সহযোগিতা করবে নিউজিল্যান্ড: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কৃষি, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি বিনিময় এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট বুধবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল নিউজিল্যান্ডের মিনিস্ট্রি ফর প্রাইমারি ইন্ডাস্ট্রিজ (এমপিআই) এর দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রধান ডায়না রেইচের সঙ্গে এ বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি ও খাদ্যপণ্য সংক্রান্ত বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

বিএনপি পালিয়ে গেছে, কার সঙ্গে খেলব: ওবায়দুল কাদের

জুলাই ঘোষণাপত্রের জন্য অংশীজনদের অভিমত নিচ্ছে সরকার : প্রেস উইং

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় ঢাকা

লোডশেডিংয়ের শিডিউল নিয়ে হাইকোর্টের রুল

পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা

সাবেক আইজিপি বেনজীরের স্ত্রী ও মেয়েদের সম্পত্তিও ক্রোকের নির্দেশ

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

সরকারের সাফল্য দেখতে ‘অন্তর্দৃষ্টি’ দরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত–বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে : বাণিজ্য উপদেষ্টা