Saturday , 15 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

‘ছোট ছোট ধাপে’ এগোতে চায় বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
August 15, 2026 4:34 pm

অপরাধচিত্র ডেস্ক : ডারউইন টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। ২২৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৪ উইকেটে ১৬১ রানে। ফলে এখনো ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ। স্বাগতিকদের দ্রুত অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চায় সফরকারীরা। মেহেদী হাসান মিরাজের মতে, শুরুতেই তিনটি উইকেট তুলে নিতে পারলে বাংলাদেশের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।
তৃতীয় দিনে ব্যাট হাতে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতে স্টিভেন স্মিথের উইকেটও নিয়েছেন মিরাজ। দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা চাইব যত কম রান হয়, সেটা আমাদের জন্য ভালো। এখনও খেলার দুই দিন বাকি আছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তিনটি উইকেট নেওয়া। কারণ ওরা সবাই ভালো ব্যাটিং করে এবং উইকেটটা এখন যত দিন যাচ্ছে, তত ভালো হচ্ছে। তাই আমার কাছে মনে হয়, বেশি লক্ষ্য নিয়ে চিন্তা না করে ছোট ছোট ধাপে এগোনোর চেষ্টা করছি।’
ডারউইনের উইকেট তিন দিন পরও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো থাকায় বোলারদের কাজ সহজ হচ্ছে না। মিরাজ তাই নির্দিষ্ট জায়গায় ধারাবাহিকভাবে বল করে রান আটকে রাখার ওপরই জোর দিচ্ছেন। ‘এখন উইকেটটা এখনও ভালো আছে। আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না, আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য। কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে। কারণ আমরা দেখছি যে উইকেটটা অতটা সহজ না।’
মিরাজের মতে, অস্ট্রেলিয়ার রান আটকে রেখে দ্রুত আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারলে বড় সুবিধা পাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘যে উইকেটগুলো আমরা পেয়েছি অনেক কষ্ট করেই নিতে হয়েছে। তাই আমরা চেষ্টা করছি রানটা যতটা আটকানো যায় এবং এই রানের মধ্যে যদি আরও তিন থেকে চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যও বেশি থাকবে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুরে। সেই ম্যাচেও স্টিভেন স্মিথের উইকেট নিয়েছিলেন মিরাজ। ডারউইনে আবারও স্মিথকে ফেরানোর প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘এটি আমার জন্য দারুণ একটি মুহূর্ত ছিল। তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, আর তার উইকেট নেওয়াটা আমার জন্য দারুণ একটি মুহূর্ত। আমি শুধু কীভাবে তাকে আউট করা যায়, সেটা নিয়েই ভেবেছি এবং পরিকল্পনাটা সহজ রেখেছি। তাকে রান করার সুযোগ দেওয়া এড়িয়ে গেছি, ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি এবং লাইন ও লেংথে পরিবর্তন এনেছি।’
এদিকে ওয়ানডে অধিনায়কত্ব হারানো নিয়েও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন মিরাজ। তবে বিষয়টি সহজভাবেই নিয়েছেন তিনি। হাসতে হাসতে মিরাজ বলেন, ‘এ রকম হতেই পারে। আমি এখন জানি আমাকে কী করতে হবে।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link