Thursday , 15 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থী নিহত, আহত ১৯

প্রতিবেদক
Newsdesk
October 15, 2026 6:24 pm

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জরুরি সেবাকর্মীরা জানিয়েছেন। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আসিম ২১ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। তখন বলেছিলেন, নিহত ২০ শিক্ষার্থীর মধ্যে ১৮ জন ছেলে ও ২ জন মেয়ে। তাদের বয়স ৭ থেকে ১২ বছর। এ ছাড়া একজন নারী শিক্ষক নিহত হয়েছেন।

উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানান, এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, স্কুলের ছাদ ধসে পড়ার পর বেশ কয়েকজন শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির বলেন, আল খায়ের স্কুলের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকা অবস্থায় ছাদ ধসে পড়ে। এর কারণে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের উদ্ধারে করে।

 

 

সর্বশেষ - জেলার খবর