শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৫, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

মালয়েশিয়ায় দুই প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) মামুন আলী এবং রেফাত বিশাত নামে দুই বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামা।

বার্তাসংস্থাটি বলছে, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ৩১ বছর বয়সী মো. মামুন আলীর বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

অপর অভিযুক্ত, ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত ১০ জুলাই বিকাল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের সামনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তিনি দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

মামুন আলীর মামলায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত দুইজনের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সেন্টমার্টিনগামী ট্রলারডুবি, নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা

সিরিয়ায় সরকারি সেনা ও আসাদপন্থি যোদ্ধাদের সংঘর্ষ, নিহত ৭০

পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন: রুহুল কবির রিজভী

আরও দুই আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন খালেদা জিয়া

বিচার বিভাগকে প্রাসঙ্গিক থাকতে হলে সংস্কার জরুরি: প্রধান বিচারপতি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : আপিলের রায় ৪ সেপ্টেম্বর

দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে যা বললেন মুজিবুল হক চুন্নু

বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিন : ভারতকে মির্জা ফখরুল