Tuesday , 14 April 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭ জনেরই বাড়ি দিনাজপুরে

প্রতিবেদক
Newsdesk
April 14, 2026 7:27 pm

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পরিচয় নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার।

নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায়। তারা হলেন— দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)। এ ছাড়া দিনাজপুর জেলার বিরামপুর থানার ভাইঘর গ্রামের পলাশের ছেলে সুমন (২১), বিষু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) ও রকিবুল্লাহের ছেলে আব্দুর রশিদ (৫৫)।

এর আগে সোমবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা যাত্রীরা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জন নিহত ও ছয় জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

মির্জাগঞ্জে কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের উপর হামলা, আহত ৪

৭১-এর বিতর্কিত উত্তরাধিকার থেকে আজকের বিতর্ক—জামায়াতের এমপি গাজী নজরুলকে ঘিরে নারী ও নৈতিকতার প্রশ্ন

সাউদার্ন ইউনিভার্সিটি: আদালতের পর্যবেক্ষণ উপেক্ষা করে বেআইনিভাবে চলছে প্রশাসনিক কার্যক্রম

জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় ২ নিরাপত্তাকর্মী নিহত

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা

পদ্মায় ফেরিডুবি, জীবিত উদ্ধার ১০

নেত্রকোণার সাবেক সংসদ সদস্য মানু মজুমদার আর নেই

মুরগি ও গরুর মাংসের দাম চড়া, সবজিতে স্বস্তি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লের প্রধান উপদেষ্টা