Monday , 17 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢামেকে অসুস্থ কারাবন্দির মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
August 17, 2026 8:37 pm

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. রাজন (৩৪) নামের এক কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী মো. রাজীব হোসেনসহ কয়েক কারারক্ষী ১৭ আগস্ট সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ৬টা ১০মিনিটে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি কী মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম।

সর্বশেষ - জেলার খবর