Friday , 17 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে নেওয়ার নতুন আবেদন স্থগিত করল কানাডা

প্রতিবেদক
Newsdesk
July 17, 2026 5:34 pm

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডায় মা-বাবা এবং দাদা-দাদিকে স্থায়ীভাবে নেওয়ার স্পন্সরশিপ কর্মসূচিতে নতুন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। আবেদন নিষ্পত্তির সময় কমানো এবং আবেদনকারীদের অনিশ্চয়তা দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ।

কানাডার অভিবাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, টেকসই অভিবাসন ব্যবস্থা বজায় রাখার অংশ হিসেবে মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে নেওয়ার কর্মসূচির আওতায় নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

তবে এর আগে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়াকরণ স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

দেশটির ২০২৬-২০২৮ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে এই কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৫ হাজার মানুষকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অভিবাসন বিভাগের ভাষ্য, নতুন এবং বর্তমান—উভয় ধরনের অভিবাসী ও কানাডার জন্য কার্যকর, পরিকল্পিত এবং টেকসই অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পারিবারিক পুনর্মিলনের সুযোগ থাকছে

নতুন আবেদন স্থগিত হলেও পারিবারিক পুনর্মিলনের সুযোগ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিবাসন বিভাগের মতে, মা-বাবা, দাদা-দাদি কিংবা নানা-নানিরা সুপার ভিসার মাধ্যমে কানাডায় পরিবারের সদস্যদের কাছে যেতে পারবেন।

সুপার ভিসার আওতায় প্রতিবার টানা সর্বোচ্চ পাঁচ বছর কানাডায় অবস্থান করা যায়। এছাড়া ১০ বছরের মধ্যে একাধিকবার দেশটিতে প্রবেশের সুযোগও রয়েছে।

সম্প্রতি সুপার ভিসার আয় ও স্বাস্থ্যবিমা-সংক্রান্ত কিছু শর্ত শিথিল করেছে কানাডা সরকার। সরকারের ভাষ্য, এসব পরিবর্তনের ফলে মা-বাবা, দাদা-দাদি এবং নানা-নানিদের জন্য সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে দেখা করা আরও সহজ হবে।

সূত্র:সিবিসি নিউজ

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে : পুলিশ

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে দিল বাংলাদেশ

স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালিয়েছেন স্বামী

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিল পুলিশ

সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি জলদস্যু আতঙ্ক: চাঁদা গুনেই বনে পা বাড়াচ্ছেন উপকূলের ৯ হাজার জেলে

রাসেলস ভাইপারে মৃত্যুরোধে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ চেয়ে নোটিশ

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে কোটিপতি রয়েছেন ১০৬ জন

দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে চার-পাঁচটি পরিবার : গভর্নর

দেশে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক