বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অন্তর্বর্তী সরকার ৩ মাসে অনেক কাজ করেছে: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৭, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৩ মাসে অন্তর্বর্তী সরকার অনেকগুলো কাজ করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, সবাই যদি তাদের (অন্তর্বর্তী সরকার) সহযোগিতা করি এবং উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা একটি নির্বাচন দিতে সক্ষম হলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, তা পূরণে সক্ষম হবে।

বিএনপি সংগ্রাম-লড়াই করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আজ শপথ নিয়েছি, জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখব। সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাব।

আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল জানিয়ে মির্জা ফখরুল বলেন, ৭ শতাধিক নেতাকর্মীকে গুম-খুন করেছে। ৬০ লাখের বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে তারা।

আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল অভিযোগ করে তিনি বলেন, তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট তৃতীয়বারের মতো এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

২৮ বছর বয়সে এ প্রজন্মের আইকন

সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

শান্তিপূর্ণ উপায়ে ভারত-পাকিস্তানের সংঘাত নিরসনের আহবান তারেক রহমানের

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

কোটা আন্দোলন : রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের

বাবার কবরের পাশে দাফন হবে জবি ছাত্রী অবন্তিকার

আমরা সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান বিচারপতি

এহসানুল হক মিলনকে কেন পদ থেকে সরিয়ে দেওয়া হল? রহস্য কি?

এহসানুল হক মিলনকে কেন পদ থেকে সরিয়ে দেওয়া হল? রহস্য কি?