শুক্রবার , ৮ মে ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গণতন্ত্র সুসংগঠিত করতে গঠনমূলক সমালোচনা করার আহ্বান রিজভীর

প্রতিবেদক
Newsdesk
মে ৮, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংগঠিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির অঙ্গসংগঠনের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি হিসেবে ভেন্যু পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সমালোচনা যদি উদ্দেশ্যমূলক হয় তাহলে তা ষড়যন্ত্রের অংশ হয়। তাই ষড়যন্ত্রমূলক নয়, গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান বিরোধী দলকে।

তিনি আরও বলেন, আগামীকালের বিএনপির তিনটি সংগঠন নিয়ে হতে যাওয়া এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তৃণমূল নেতাকর্মীদের সরকারের পরিকল্পনা এবং সে অনুযায়ী ভূমিকা রাখার লক্ষ্যেই এই অনুষ্ঠান, জানান রুহুল কবির রিজভী।

 

সর্বশেষ - রাজনীতি