বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চৈতা হুজুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ চৌধুরী

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৯, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বার্ধক্যজনিত সমস্যা ও কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন চৈতা দরবার শরীফের বড় হুজুর এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতা আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ খান। বর্তমানে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত ১৮ নভেম্বর তাকে দেখতে ও খোঁজখবর নিতে হাসপাতালে যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, মাওলানা নূর মোহাম্মদ খান আমার দেখা অত্যন্ত সৎ, যোগ্য, মেধাবী ও সর্বজন-স্বীকৃত একজন ভালো মানুষ। তিনি আমার অত্যন্ত প্রিয়, বিশ্বস্ত ও সুহৃদ। ইসলাম ও মানবতার সেবায় তার অবদান অনন্য। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা উন্নয়নে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মতিউরের স্ত্রী লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ

নির্বাচনে ওসিরা ‘পক্ষপাতদুষ্ট’ হতে পারে, এ বিবেচনাতেই বদলি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভৈরবে ট্রলার ডুবি : ৩ জনের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত

৪০০ কোটি টাকার মালিক হাসিনার পিওন জাহাঙ্গীর এখন নিউইয়র্কে

নির্বাচন ঘিরে বাংলাদেশে গ্রেফতার-সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে: প্রধান উপদেষ্টা

আওয়ামী দোসররা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে : ফখরুল

জামায়াতের সঙ্গে জোট অনেক আগেই অকার্যকর হয়ে গেছে: ফখরুল

আগামী সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির আভাস

৯ অক্টোবর সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরবে জামায়াত