Thursday , 20 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সারা দেশে একদিনে গ্রেপ্তার ১৭৫২

প্রতিবেদক
Newsdesk
February 20, 2025 7:16 pm

নিজস্ব প্রতিবেদক :

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৫২ জন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান,‘অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২৬০ জনকে। সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৫২ জন।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে উদ্ধার যত অস্ত্র-দুটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা উদ্ধার হয় বলে জানান ইনামুল হক সাগর।

 

সর্বশেষ - জেলার খবর