Friday , 7 November 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

দেশ চালাবে তরুণরা, পেছন থেকে শক্তি জোগাব আমরা: জামায়াত আমির

প্রতিবেদক
Newsdesk
November 7, 2025 11:48 pm

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণেরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আমরা পেছন থেকে শক্তি জোগাব।

শুক্রবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’- এ স্লোগানে চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা দেয় ইসলামী ছাত্রশিবির।

এ আয়োজনে তরুণ ছাত্রদের দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, তোমাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে।

আগামী নির্বাচনের ফলাফল কী হবে- তা ছাত্র সংসদ নির্বাচনে আভাস পাওয়া গেছে দাবি করে শফিকুর রহমান বলেন, আমাকে লোকেরা জিজ্ঞেস করে, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি, কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; তেমনই হবে আগামীর বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এক্সিলেন্স, গবেষণা, জ্ঞানচর্চা ও সততার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সভাপতিত্বে বক্তৃতা করেন শিবিরের সাবেক সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান এবং চাকসুর সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, ডাকসু ভিপি সাদিক কায়েম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা, এবং রাকসুর নির্বাহী সদস্য সুজন চন্দ্র।

গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ছিলেন অনুষ্ঠানে। আমন্ত্রণ জানালেও অনুষ্ঠানে আসেননি ছাত্রদলের নেতারা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বুড়িগঙ্গা নদী পুনরুজ্জীবিত করার জন্য টাস্কফোর্সের পরামর্শ প্রতিবেদন

‘আ.লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি-নির্ধারকরা ষড়যন্ত্র করছে’

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ফের কলম বিরতির ডাক

বেইলি রোডে আগুন : ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি করে টাকা দিতে নোটিশ

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে: গণশিক্ষা উপদেষ্টা

উত্তরা-যাত্রাবাড়ী-আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে: চিফ প্রসিকিউটর

স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: সালাহউদ্দিন

সংরক্ষিত নারী আসন: ৫০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায় তারা জাতির শত্রু: তথ্যমন্ত্রী

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে আমরা সবাই যোদ্ধা: তারেক রহমান