রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সংরক্ষিত নারী আসন: ৫০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জমা পড়া ৫০ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সে কারণে সব নারী প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ৫০ জনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য আওয়ামী লীগের জোটগতভাবে মনোনয়নপত্র পেয়েছি ৪৮টি। একইসাথে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছি দুটি। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে বাছাই হয়েছে এবং তাদের তালিকা অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল। মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন, তাদের আজকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ ছিল। যেহেতু আজকে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, সেহেতু আমাদের নির্বাচনি যে আইন রয়েছে, সে আইনের ১২ ধারা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করার প্রবিধান রয়েছে।

সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটগুলোর পাওয়া আসনের বিপরীতে সংখ্যানুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবার আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৪টি আসনে। স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন ৬২টি আসনে। তারা সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দুটি দল দুটি আসন পেয়েছে। তারাও আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে। ফলে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি আসন।

অন্যদিকে, জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তারা দুটি সংরক্ষিত নারী আসন পাবে।

সাধারণত সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এটি হলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। সেটি হলে দ্বাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনেই সংরক্ষিত নারী আসনের সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১৫ জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

সাবেক স্বামীর নির্যাতন থেকে বাঁচতে’ দুই সন্তান নিয়ে দিশেহারা এক স্কুল শিক্ষিকা

সত্য ও বস্ত‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ্যমেই একজন সাংবা‌দি‌কের পেশাগত দায়িত্বশীলতার প‌রিচয়

‘স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত’

শীর্ষ ঋণখেলাপিদের তালিকা করা হচ্ছে: অর্থমন্ত্রী

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুনে পুড়ল ৬ ট্রাক

মেরিন ড্রাইভে মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন করলেন সেনাপ্রধান