Wednesday , 5 November 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
November 5, 2025 9:20 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের লুন্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। সেইসঙ্গে লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে।

বুধবার (০৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার পাঁচশত টাকা।

আরও জানানো হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত