Friday , 22 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৩ মাস মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ভাতা দেওয়ার দাবি

প্রতিবেদক
Newsdesk
August 22, 2025 7:19 pm

খুলনা প্রতিনিধি :

সুন্দরবনে প্রজনন মৌসুমে তিন মাস মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন মোংলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল। এ ছাড়া তিনি মৎস্য সম্পদ রক্ষায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

গতকাল খুলনা প্রেসক্লাবে আঞ্চলিক খাদ্য অধিকার সম্মেলনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের (খানি) উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এসব বলেন।

খানির সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিকী বলেন, ‘কৃষিক্ষেত্রে বিজ্ঞানের সফল অভিযোজন হচ্ছে না, যা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।’

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত বলেন, ‘খাদ্য অধিকার আইন প্রণয়ন করা উচিত, যেন এর ব্যত্যয় ঘটলে শাস্তির বিধান থাকে। খাদ্য ও পুষ্টি অধিকারের একটি আইন হলে রাষ্ট্র তার নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইনগতভাবে দায়বদ্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলের যেসব জমি অনাবাদি পড়ে আছে, সেগুলোকে পরিকল্পিত উপায়ে আবাদের আওতায় আনা গেলে আমাদের সামগ্রিক কৃষি নিরাপত্তার জন্য সহায়ক হবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমরা অপরিকল্পিত চিংড়ি ঘেরের বিরোধী। আমাদের ফসল, মাছ এবং বৈদেশিক মুদ্রা—সবই প্রয়োজন।’

‘তাই অপরিকল্পিত ঘের বন্ধ করে সেগুলোকে পরিকল্পিত উপায়ে পরিচালনা করতে হবে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘কোন এলাকায় কোন ফসল ফলানো হবে এবং সেখান থেকে সর্বোচ্চ উৎপাদন কীভাবে পাওয়া যাবে, তা নিশ্চিত করতে আমাদের ক্রপ জোনিং (শস্য অঞ্চল বিভাজন) প্রয়োজন।’

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক এম‌পি লায়লা পারভীন‌ গ্রেপ্তার

জামিন পাওয়ার পর আর সপ্তাহকাল জেলে থাকতে হবে না: আইন উপদেষ্টা

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দরে আটক

রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রেস উইং

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না: ওবায়দুল কাদের

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নেত্রকোণায় নারী পাচারকারী অভিযোগে  চীনা নাগরিকসহ দুইজন আটক, ৩ নারী উদ্ধার

সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, নিহত ২

গ্যাস–সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী