Thursday , 20 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, নিহত ২

প্রতিবেদক
Newsdesk
February 20, 2025 7:11 pm

নিজস্ব প্রতিবেদক :

মোহাম্মদপুর বসিলা রোডে চাঁদ উদ্যানে গোলাগুলির ঘটনায় তারা দুইজন মারা যায়। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে জুম্মান (২২) ও মিরাজ(২১) নামের দুজন নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর বসিলা রোডে চাঁদ উদ্যানে গোলাগুলির ঘটনায় তারা দুইজন মারা যায়। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময় চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ওই দুইজন ঘটনাস্থলে মারা যায়।

ডিএমপি মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ১৮২ আসনে জয়ী, জামায়াত পেল ৫৯, এনসিপি ২, স্বতন্ত্র ৭

শুধু ভোটের অধিকারের জন্য আন্দোলন হয়নি: হাসনাত আবদুল্লাহ

জুলাই গণহত্যার বিচার ট্রাইব্যুনালে, প্রসিকিউশন তদারকিতে বিশেষ কমিটি

মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে : বিএনপি

সাবেক দুই আইজিপি রিমান্ডে : নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, চুপ ছিলেন মামুন

জমে ওঠেনি বাজার, দামে কিছুটা স্বস্তি

তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৪ বছর কারাদণ্ড

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সম্পাদক সন্তোষ শর্মা

সীমান্ত সম্মেলনে গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতাদের