মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে: সেলিমা রহমান

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশের শিল্পীসমাজের একাংশ আবারও একত্রিত হয়ে স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, ‘শিল্পীসমাজ থাকবে সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্যি, আমাদের শিল্পীসমাজের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে।’

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধন’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শিল্পীসমাজের একাংশের উদ্দেশে তিনি বলেন, ‘৫ আগস্ট যে গণ-অভ্যুত্থান হয়েছিল, সেই গণ-অভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, জনতা, নারী, পুরুষ, শিশু সবাই নেমে এসেছিল। সবার বুকে আহাজারি ছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে। আমার ছাত্র ভাইদের হত্যা করা হয়েছে। খুন করা হয়েছে। সেই দোষ, আপনাদের স্বৈরসরকারের। গণ-অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা। কিন্তু আপনারা এখনো ভুলতে পারছেন না। আপনারা ষড়যন্ত্র করছেন।’

তিনি বলেন, ‘আপনারা সজাগ হন। আপনারা শিল্পী মানুষ, শিল্পচর্চা করেন। আপনাদের শিল্পচর্চার মধ্য দিয়ে এ দেশের মানুষের জীবন, এ দেশের মানুষের কথা বলার যে অধিকার, সেই অধিকার যেন ফিরে আসে। আপনারা সাবধান হয়ে যান। কারণ ছাত্র-জনতা এবং নারী-পুরুষ-শিশু সবাই আজ সচেতন। আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন। আপনাদের সহযোগিতায় আপনাদের সরকার শোষণ করেছে। এই প্রতিবাদী শিল্পীসমাজ যারা আছেন, তাদের বলতে চাই, সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। সেই সোচ্চার হবে জনগণের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি নিজে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। শুধু তা-ই নয়, রণাঙ্গনে যুদ্ধ করে তিনি বাংলাদেশকে আমাদের উপহার দিয়েছিলেন। এরপর আমাদের আরেক নেত্রী বেগম খালেদা জিয়াও এই দেশকে স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্ত করেছিলেন। সেই নেত্রীকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে। কিন্তু তিনি কখনো আপস করেননি। তার একটাই কথা, “এ দেশের জনগণ আমার সন্তান। আমি মরলে এ দেশেই মরব।” সন্তানদের অধিকার রক্ষায় তিনি কারাগারে যাওয়ার সময় বলেছিলেন, “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।” আজও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন।’

এ সময় জাসাসের যুগ্ম আহ্বায়ক গীতিকার ইথুন বাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২১ দিনের মধ্যে শিল্পকলা থেকে সচিবালয়—সব কটি জায়গা ফ্যাসিস্টমুক্ত করা না হলে কঠোর আন্দোলন ও কর্মসূচিতে যাব আমরা।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসরিন সুলতানা, অভিনেতা শিবা শানু প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইসকন নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ডিআরইউ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা পেলেন ২৫ সাংবাদিক

সাবেক গভর্নরসহ ২৫ জনের নামে লকার খুঁজে পায়নি দুদক

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

‘সৌদি গমনেচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্কফোর্স’

বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম !

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসের

জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

প্রতিটি জেলায় বার্ন ইউনিট করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

অবন্তিকার আত্মহত্যা: জবি শিক্ষক দ্বীন ইসলাম সাময়িক বরখাস্ত