Monday , 12 May 2025 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শাহবাগে কয়েক দিন যাবৎ নাটক চলছে: মির্জা আব্বাস

প্রতিবেদক
Newsdesk
May 12, 2025 3:09 pm

নিজস্ব প্রতিবেদক :

শাহবাগে কয়েক দিন ধরে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কীভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এ বিএনপি নেতা। তিনি এনসিপিকে ‘সরকারি দল’ বলেও অভিহিত করেন।

সোমবার (১২ মে) ঢাকা-৭ আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১০ম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘বিগত কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে। যেসব এলাকায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কীভাবে আন্দোলন করে? আর কিসের জন্য আন্দোলন করে?’

এদিন তিনি আরও যোগ করেন, ‘বিভিন্নভাবে বিএনপির পিছে লেগেছে বিএনপির নিন্দুকেরা। তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির ঠ্যাকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার।’

মির্জা আব্বাস বলেন, ‘বিগত ১৫ বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা!’

মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা ও রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, ‘আমি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি। আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমি কেন সেন্টমার্টিন, সাজেক, বাঘাইছড়ি যেতে পারব না? এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারও কাছে বিক্রি করে দেওয়ার জন্য না।’

তিনি বলেন, ‘বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডর নামে কোনো শব্দ নাই। সরকারকে কি নতুন শব্দ আমদানি করে নাকি? বাংলাদেশের জনগণ ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডর দেবে কি না।’

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান যিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গা প্রত্যাহার করতে। বিদেশি শক্তির হাত থেকে একমাত্র বিএনপিই পারে বাংলাদেশকে রক্ষা করতে।’

ঢাকা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে সভায় বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহের কবলে ৪৪ জেলা

তিন দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৯ স্টেশনের পানি

ইসিতে সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮ প্রার্থীর, নামঞ্জুর ২১

সরকারের বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: রিজভী

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন সফল হবে না: জাহিদ হোসেন

ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান

‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে: ট্রাইব্যুনাল

পঞ্চগড়ে দাপট দেখাচ্ছে শীত