শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৯, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় এক নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশ দুটি উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এই দম্পতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৃত ‍মো. জুবায়ের হোসেন বিপুল (২১) মোটরসাইকেল মিস্ত্রি এবং তার স্ত্রী মনিসা আক্তার (১৯) একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জুবায়েরের মরদেহ ফ্যানের সঙ্গে এবং মাইসার মরদেহ জানালার গ্রিলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন বলেন, পুলিশ দুপুর ১২টার দিকে খবর পায়, এই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ। রামপুরা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে জুবায়ের ও তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এই দম্পতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে কাউকেই ছাড়া নয়: সারজিস আলম

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে দুদকের অনুসন্ধান শুরু

এখনো জমা পড়েনি ১ হাজার ৬৫৪টি অস্ত্র

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ২৪০ পরিবারকে সরিয়ে নেয়ার নির্দেশ

সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ ৫ বছরের জেল

শিক্ষাগুরুর মর্যাদার গল্পে প্রশংসিত নাটক ‘সম্মান’

নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার দাড়িয়ারদীঘিতে বনভূমি দখলের হিড়িক

মামলায় নাম থাকলেই গ্রেফতার নয় : ডিএমপি কমিশনার

নির্বাচনে পেশিশক্তি, কালো টাকার প্রভাব চলবে না: ডা. শফিকুর রহমান