বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিনিয়োগ বাড়াতে সুদের হার কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৯, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগের পরিবেশ উন্নত করতে এবং চলমান ব্যবসার প্রবৃদ্ধি বজায় রাখতে ঋণের সুদের হার কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, টেক্সটাইলের মতো প্রাথমিক শিল্পগুলোকে টিকিয়ে রাখতে ব্যবসার খরচ কমিয়ে আনা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত টেক্সটাইল ও পোশাক খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিটিকেজি এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটি নতুন ব্যবসার লাইসেন্স পেতে ২৫-২৬টি ছাড়পত্র নিতে অনেক সময় লাগে, যা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। আগামী দিনে আমরা এমন ব্যবস্থা করব যাতে আবেদনের সঙ্গে সঙ্গেই প্রফেশনাল লাইসেন্স বা ক্লিয়ারেন্স ইস্যু করা হয়। স্থায়ী ছাড়পত্রের কাজ চলতে থাকলেও ব্যবসায়ীরা যেন দ্রুত তাদের কার্যক্রম শুরু করতে পারেন।’

তিনি বলেন, সুদের হার ও জ্বালানির অভাব এখন ব্যবসা-বাণিজ্যের পথে বড় বাধা। আমরা এ বিষয়ে পূর্ণ সচেতন। তাই, ভবিষ্যতে সুদের হার কমিয়ে আনবে সরকার।

দেশের বর্তমান জ্বালানি সংকট নিয়ে মন্ত্রী বলেন, চাহিদার তুলনায় গ্যাসের বড় ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে এলএনজি আমদানি এবং নতুন টেন্ডারের মাধ্যমে জ্বালানি সরবরাহের পরিমাণ দ্রুত বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে। এ ছাড়া করদাতার সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে তিনি জানান।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সরকার ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের একটি স্কিম ঘোষণা করতে যাচ্ছে। এটি মূলত বেসরকারি খাতের মাধ্যমেই বাস্তবায়িত হবে, সরকার প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেবে।’

অনুষ্ঠানে ব্যবসায়ীদের বন্ড রিনিউয়াল ও অন্যান্য প্রশাসনিক জটিলতা নিরসনে এনবিআর শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি