মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক মেয়র তাপসের সহযোগী খোরশেদ আলম গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
জুন ১৭, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মো. খোরশেদ আলম (৪৮)–কে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পুলিশের সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এর আগে, একই মামলায় ১৫ মে সাবেক মেয়রের আরেকজন ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছিল।

২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তদন্তে উঠে আসে, খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। খোরশেদ আলম সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন।

গ্রেপ্তার হওয়া আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ২৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসপাতাল থেকে আজ ছেলে তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

সাঈদ খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির

সাঈদ খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির

আখেরি মোনাজাতে মধ্যরাত থেকে বন্ধ গণপরিবহন : জিএমপি কমিশনার

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

শাহজাদপুরে যাত্রীবাহী বাসে আগুন

নিরাপত্তাহীনতায় লক্ষীবাজার সিটি করপোরেশন মার্কেটের ব্যবসায়ীরা

‘সৌদি গমনেচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্কফোর্স’