Saturday , 1 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

আখেরি মোনাজাতে মধ্যরাত থেকে বন্ধ গণপরিবহন : জিএমপি কমিশনার

প্রতিবেদক
Newsdesk
February 1, 2025 3:47 pm

গাজীপুর প্রতিনিধি :

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে টঙ্গী এলাকায় শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ সম্মেলনে কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

জিএমপি কমিশনার আরো বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস হয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় এসব সড়কে কোনো পণ্যবাহী গাড়ি বা যানবাহন চলতে পারবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ইজতেমার মুরুব্বিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আশা করি, কোনো বিশৃঙ্খলা হবে না।

উল্লেখ্য, তাবলিগ জামাতে কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রওশন এরশাদ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই : চুন্নু

বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে

তারেক রহমানকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির বীর সন্তানদের স্মরণ

তেহরানে ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে লাখো মানুষের শোকমিছিল

দাড়ি, টুপির উপর আক্রমণ

দাড়ি, টুপির উপর আক্রমণ

সংখ্যায় নয়, ভালো চিকিৎসক হওয়ার দিকে জোর দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনে বিজিবিকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা