রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সুপ্রিম কোর্টে অস্ত্রসহ প্রবেশের সময় আটক ২

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স।

রোববার (৩ আগস্ট) সকালে ও দুপুরে তাদের পৃথকভাবে আটক করা হয়। তাদের দু’জনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে।

আটকদের একজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী নাম. মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০ টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

আটক অপরজন বিএনপির বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তবে এখনো ছাড়া পাননি তিনি।

জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহণে নিষেধাজ্ঞা রয়েছে।

অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশে আইনত নিষিদ্ধ। হোক বৈধ আর অবৈধ অস্ত্র। তবে তাদের বিরুদ্ধে আদৌ আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না তা এখনো জানে না পুলিশ।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

সদ্য কারামুক্ত আলালের বাসায় মঈন খান

ধানমন্ডিতে ঝটিকা মিছিল : মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মী আটক

১৪ বছর পর সন্ধান মিলল ‘মোস্ট ওয়ান্টেড’ মেজর জিয়ার

এমপি আনোয়ারুল হত্যা: নেপালে আটক সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই, সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ: আইজিপি

গুম খুন অপহরণে জড়িতদের বিচার চাইলো ভুক্তভোগী পরিবার

আইএসপিআর: বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই

বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক চমৎকার