বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলার নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৪, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের ভোলাগঞ্জে চুরি হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট করা হয়।

ওই রিটে বলা হয়, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ রিট করেন।

এছাড়া, সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে রিটে।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে-দুপুরে এসব পাথর তোলা হয় এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করবে: ফখরুল

শহীদ পরিবারের সদস্যরা ভিক্ষা নয় সম্মানের সঙ্গে বাঁচতে চান: জামায়াত আমির

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু নির্বাচিত

কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে: মির্জা আব্বাস

তিন জেলায় এনসিপির পদযাত্রা স্থগিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

সাবেক এমপি প্রিন্সের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এক্সিম-পদ্মা একীভূত : পদ্মার পরিচালকরা থাকতে পারবেন না এক্সিম ব্যাংকে তবে চাকরি যাবে না কারও

৬০ বেসরকারি ব্যাংকের সক্রিয় ১২টি, টাকা নিয়ে গেছে পরিচালকরা: অর্থ উপদেষ্টা