Sunday , 21 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু নির্বাচিত

প্রতিবেদক
Newsdesk
December 21, 2025 2:19 pm

পটুয়াখালী প্রতিনিধি :

ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৬ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নয়াদিগন্তের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি/সমকাল জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন।

নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহসভাপতি গোলাম রহমান (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস দাস (প্রথম আলো) ও অর্থ সম্পাদক আতিকুর রহমান (বাংলাদেশ বেতার)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস), জালাল আহমেদ (মানবজমিন), ‌মোঃ মোখলেছুর রহমান (জনকণ্ঠ), এমরান হাসান সোহেল (কালের কণ্ঠ), আফরিন জাহান নিনা(দেশ বার্তা)।

আগামী পহেলা জানুয়ারী ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

সর্বশেষ - জেলার খবর