Wednesday , 28 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আওয়ামী লীগের কোনো দোসর নির্বাচনের সঙ্গে জড়িত নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
January 28, 2026 9:06 pm

সিলেট প্রতিনিধি :

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের কোনো দোসর জড়িত নেই বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার বিকেলে সিলেটের সুবিদবাজার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবেন। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও ভালো ও গ্রহণযোগ্য হবে বলে আমরা আশাবাদী।’

সভায় সিলেট বিভাগের নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারিদের গোলাগুলি, নিহত ১

৭ কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই চলছে, চলবে: কাদের

রেডক্রিসেন্ট’র সাবেক চেয়ারম্যনের সিকিউরিটি সহকারী জামিরুল নিয়োগ বাণিজ্যেই অঢেল সম্পদের মালিক

তাপমাত্রা কমে আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেন শেখ হাসিনা: রিজভী

ফাঁকা গুলি ছুড়ে গতিরোধ, দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৬ বছর

সুষ্ঠু-স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি