রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ফাঁকা গুলি ছুড়ে গতিরোধ, দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ


গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি করে ও আনসার সদস্যসহ দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর স্টেডিয়াম-সংলগ্ন রথখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহতরা হলেন—উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভীন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল আমিন।

গাজীপুর সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহিদুজ্জামান বলেন, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রতিষ্ঠান-সংশ্লিষ্টসহ অন্যান্য লেনদেন করা হয়। রোববার সারাদিন লেনদেন শেষে বিকেলে অটোরিকশাযোগে আনসার ও অফিসাররা টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন। পথে স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী ১০-১২ জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করেন।

পরে দুই কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে আহত করে ৭ লাখ ৮ হাজার ৩৭৪ টাকা ছিনিয়ে নিয়ে যান। তাদের আঘাতে আহত হয়েছেন উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভীন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল আমিন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহেদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনালী ব্যাংকের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা

ডেমরায় ছিনতাইকারী চক্রের তিনসদস্য গ্রেপ্তার

ওষুধশিল্পের নীতি প্রণয়নে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত প্রয়োজন : মির্জা ফখরুল

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

‘সুযোগ নিয়েছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা’

জনবিচ্ছিন্ন হওয়ায় আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল

প্রেমের টানে শিবচরে ইন্দোনেশীয় তরুণী, ধুমধাম করে হলো বিয়ে

শুক্রাবাদে বাসায় অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

গোপালগঞ্জে পুলিশের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা, আসামি ৪ শতাধিক

এডিবি’র কাছ থেকে বাংলাদেশ সহায়তা হিসেবে ৯০ কোটি ডলার পাবে