Tuesday , 21 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক ২ প্রতিমন্ত্রী-এমপির বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
Newsdesk
January 21, 2025 3:37 pm

নিজস্ব প্রতিবেদক :

অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন ও ১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।

এদিকে ১২ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন ও ৩০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দুদক এ মামলা করেছে।

গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিসহ নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলা দেয়া হচ্ছে। এছাড়াও অবৈধভাবে সম্পদ অর্জন করায় তাদের বিরুদ্ধে দুদকের অভিযান চলছে ও মামলা দায়ের করা হচ্ছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত