Friday , 13 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কবি হেলাল হাফিজ আর নেই

প্রতিবেদক
Newsdesk
December 13, 2024 5:21 pm

নিজস্ব প্রতিবেদক :

কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন কবির ছোট ভাই নেহাল হাফিজ।

হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।

কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। ১৯৮৬ সালে প্রথম কবিতাগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলে’ প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি।

দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলেন সময় হেলাল হাফিজের ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতাপ্রেমীদের মুখে মুখে।

২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

পাঁচ দেশের পাসপোর্টেও রক্ষা পেল না বেনজীর

নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা

শেখ হাসিনার পতন হলেও শাসনব্যবস্থার পরিবর্তন হয়নি: বাম মোর্চা

গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে : এনবিআর চেয়ারম্যান

দক্ষতাকে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগাতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

যাদের কাছে অনেক ট্যাক্স বকেয়া, তারা এবার ছাড় পাবেন না : ডিএনসিসি প্রশাসক

নারী ওয়ানডে বিশ্বকাপ: ম্যাচ না জিতলেও কোটি কোটি টাকা পাবে বাংলাদেশ দল

কান্না আর আর্তনাদে ভারি চীন-মৈত্রী, কাঁদলেন তারেক রহমানও