Thursday , 28 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রতিবেদক
Newsdesk
March 28, 2024 4:51 pm

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন উজানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামুল হকের মেয়ে রুবাইরা তাজনিম (২), চিকনা মনোহর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৪) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী (থিসিস) সালমান আজাদী (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বেলা ১১টার দিকে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন স্থানে একটি বাস ইউটার্ন নিচ্ছিল। এসময় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এতে আহত হয় আরও পাঁচজন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাপা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরুন : প্রধানমন্ত্রী

আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত: শিক্ষামন্ত্রী

আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত: শিক্ষামন্ত্রী

১৩ নভেম্বর নিয়ে কোনো শঙ্কা নেই, পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ: ডেক ক্যাডেটসহ ২ মরদেহ উদ্ধার

নাশকতাকারীদের ঢাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

অভিনেত্রী সুবাহর যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে

আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যান নিখোঁজ

রাজধানীসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা

ডিসিদের দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন