Tuesday , 11 November 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১৩ নভেম্বর নিয়ে কোনো শঙ্কা নেই, পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
November 11, 2025 10:42 pm

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কোনো শঙ্কা নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।

বডি ওর্ন-ক্যামেরার বিষয়ে তিনি বলেন, শিগগিরই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। বাহিনীগুলোর ট্রেনিং শেষের পথে। শিগগিরই তাদের মহড়া অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - জেলার খবর