Tuesday , 14 July 2026 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তিনি বিএনপি নেতা : কৃষকের চুল কাটলেন বিএনপি কার্যালয়েধরে এনে

প্রতিবেদক
Newsdesk
July 14, 2026 8:20 pm

অপরাধচিত্র প্রতিনিধি (ভোলা): ভোলার মনপুরায় নারী সংক্রান্ত অভিযোগ তুলে চৌকিদার দিয়ে আলাউদ্দিন নামে এক কৃষককে বিএনপি অফিসে ধরে নিয়ে মারধর করে মাথার চুল কর্তন (ন্যাড়া) করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলালের বিরুদ্ধে।

১৪ জুলাই মঙ্গলবার দুপুর ২টায় মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ওই কৃষক।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। তবে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভুক্তভোগী যুবক মো. আলাউদ্দিন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

ভুক্তভোগী কৃষক সংবাদ সম্মেলনে জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ফরিদ ও কালাম। পরে উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতার হস্তক্ষেপে জমির বিরোধটি সমাধান হয়। কিন্তু পরে শনিবার নারী সংক্রান্ত অভিযোগ তুলে আমাকে চৌকিদার দিয়ে বিএনপি অফিসে ধরে নিয়ে গিয়ে মারধর করে মাথা ন্যাড়া করে দেয় বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলাল। পরে তারা আমাকে বাজারে বাজারে ঘুরায়। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

তিনি আরও জানান, ওদের মারধরে আমি অসুস্থ হয়ে পড়লেও আমি চিকিৎসা নিতে পারি নাই। এদিকে এ ঘটনায় কুরআনে হাফেজ হওয়া ছেলে ও পরিবারের সদস্যদের সামনে মুখ দেখাতে পারছি না। আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নাই বলে ফের কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলাল অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার করা হচ্ছে।

মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট রাহাত জানান, কেউ আইন নিজ হাতে তুলতে পারে না। এছাড়া কাজটি নিন্দনীয় ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ভুক্তভোগী কৃষক আইনি পদক্ষেপ নিতে পারেন।

মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, দলীয় অফিসে ঘটনাটি ন্যক্কারজনক ও নিন্দনীয়। তারাও এ ঘটনার শাস্তি দাবি করেন।

মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আপনাদের কাছ থেকে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - জেলার খবর