রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আশিয়ান সিটির প্লট বিক্রি ও বিজ্ঞাপন বন্ধের নির্দেশ রাজউকের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৭, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘আশিয়ান সিটি’ প্রকল্পের সব ধরনের বিজ্ঞাপন, বিক্রয় ও প্রচার কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সম্প্রতি রাজউকের নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার উপ-নগর পরিকল্পনাবিদ-১ মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রকল্পের সীমানা নির্ধারণসহ প্রয়োজনীয় নথিপত্র রাজউকের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

রাজউকের নোটিশে বলা হয়েছে, ঢাকা জেলার দক্ষিণখান মৌজায় গড়ে ওঠা আশিয়ান সিটি প্রকল্প এখনো অনুমোদন পায়নি। সুপ্রিম কোর্ট অনুমোদিত মাত্র ৩৩ একর জমিতে আবাসিক উন্নয়নের অনুমতি দিলেও প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই সাইনবোর্ড, বিলবোর্ড ও অনলাইনের মাধ্যমে প্লট বিক্রি করছে, যা আইনত সম্পূর্ণ অবৈধ।

এতে আরও বলা হয়েছে, ২০০৪ সালের ভূমি উন্নয়ন বিধিমালা (সংশোধিত ২০১১ ও ২০১৫) এবং ২০১০ সালের রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী, অনুমোদন ছাড়া কোনো জমি বিক্রি, হস্তান্তর বা বিজ্ঞাপন প্রচার করলে ন্যূনতম ১০ লাখ টাকা জরিমানা বা সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।

রাজউক জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে প্রকল্পের সব বিজ্ঞাপন, বিক্রয় কার্যক্রম ও সাইনবোর্ড জোরপূর্বক সরিয়ে ফেলা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রকল্পের অনুমোদন পেতে হলে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০; রিয়েল এস্টেট উন্নয়ন আইন- ২০১০ এবং ভূমি উন্নয়ন বিধিমালা- ২০০৪ (সংশোধিত) এর সব শর্ত পূরণ করতে হবে। এর আগে কোনো উন্নয়ন বা বিক্রয় কার্যক্রম চালানো যাবে না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

ফারুকীর সিনেমা নিয়ে ছাড়পত্র রহস্য, কারণ জানে না কেউ

ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উদ্বোধন করলেন তাহসান

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে চড়, তদন্ত করছে পুলিশ

হাইকোর্টে হারলেন ড. ইউনূস, দিতে হবে ৫০ কোটি টাকা

চাঁদপুরে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ১৫

নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: জেনারেল ওয়াকার-উজ-জামান

হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি

রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ