রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কোর অব ইঞ্জিনিয়ার্স দক্ষতার সঙ্গে কাজ করছে: সেনাপ্রধান

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৬, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর। এই কোরের স্বনামধন্য ইঞ্জিনিয়াররা দেশ ও দেশের বাইরে ব্রিজ, রাস্তাসহ নানা অবকাঠামো নির্মাণে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সততা, সত্যনিষ্ঠ ও কর্তব্যবোধে ব্রত হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

এর আগে সেনাবাহিনী প্রধান ইসিএসএমই পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং কমান্ড্যান্ট, ইসিএসএমই অভ্যর্থনা জানান। এছাড়া অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।

অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, বিআইআইএসএস; চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; কমান্ড্যান্ট, ইসিএসএমই; বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারবৃন্দ; ইঞ্জিনিয়ার ইউনিটসমূহের অধিনায়কবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সেনাদের সঙ্গে জামায়াতপ্রার্থীর ‘অশালীন’ আচরণ, তদন্তের পর ব্যবস্থা: ইসি

আওয়ামী লীগ টিকে আছে বিদেশি শক্তির সহায়তায় : রিজভী

ঈদের নামাজের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ মাঠ

ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

পিএসএল নাকি বিপিএল—শাহীন আফ্রিদির চোখে কোনটি সেরা

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের কঠোর হুঁশিয়ারি

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন করতে আর বাধা নেই মাহমুদুর রহমান মান্নার

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি